Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেতুগ্রামে দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু

কেতুগ্রামে দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: রবিবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কোমরপুর স্টেশনে বড়সড় দূর্ঘটনা ঘটল রেলের আণ্ডারপাসের কাজ চলার সময় ধস নেমে মৃত্যু হয়েছে এক ঠিকা শ্রমিকের৷ এদিন রাতে মাটি সরিয়ে আরও দু' জনকে উদ্ধার করা হয়েছে৷ তাদের কাঁন্দরা রামজীবনপুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এলাকায় রেলের আধিকারিকরা অকুস্থলে পৌঁছেছেন। 
Advertisement
মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায় নি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দিপ্তীময় দত্ত বলেন, ঠিকাদারের অধীনে কেতুগ্রামের কোমরপুরে কাজ চলছিল৷ সে সময় মাটি খোঁড়া হচ্ছিল। মাটি পড়ে একজন চাপা পড়ে যান৷ আমরা রেলের তরফে তড়িঘড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই৷ কিন্তু দূর্ভাগ্যবশত ওই ঠিকা শ্রমিকের মৃত্যু ঘটে৷ এটা সত্যিই খুব মর্মান্তিক৷ 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে তখন কেতুগ্রাম -১ ব্লকের  কোমরপুরে রেলগেটের কাছে  আণ্ডারপাসের কাজ চলছিল। আচমকা ধস নামে। চারজন চাপা পড়েন সেখানে। একজন নিজেই মাটি সরিয়ে বেরিয়ে আসতে পারেন। তিনজন চাপা পড়ে থাকলে অন্যান্য শ্রমিক ও কর্মীরা তড়িঘড়ি মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করেন। এমনকি জেসিবি দিয়ে মাটি সরিয়ে কোদাল দিয়ে মাটি কেটে বের করতে হয়৷ দমবন্ধ হয়ে ওই ঠিকা শ্রমিকের মৃত্যু ঘটে৷  ঠিকাদারের অধীনে স্টেশনে কাজ চলছিল। প্রত্যেককেই কান্দরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি জখমদের মধ্যে একজনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল৷ কাজের সময়ে রেল কেন আরও সাবধান হল না তা নিয়ে প্রশ্ন উঠছে৷
সম্পর্কিত সংবাদ