সম্প্রতি কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে আয়োজিত হয়েছিল ‘বাংলার জাতীয় গর্ব’-র কার্টেন রেজার পর্ব। ‘এঞ্জেল ক্রিয়েশন’-এর প্রতিষ্ঠাতা সঙ্গীতা সিনহার ভাবনা থেকে এই উদ্যোগের সূত্রপাত। বাংলার উজ্জ্বল কৃতীদের বরণ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। বাংলার জাতীয় গর্বের সম্মানফলক উন্মোচনে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া, চিত্রপরিচালক গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, ব্রাত্য বসু, অভিনেতা সোহম চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, নৃত্যশিল্পী ও অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। পোশাকের ব্র্যান্ড ‘সংস্কৃতি’ ও তার ডিজাইনার লালিয়া দত্তগুপ্ত-র সৃজনে বাংলা তথা ভারতের অন্যান্য প্রদেশের শাড়ি ও গয়নায় আয়োজিত হয় ফ্যাশন শো। এটির কোরিওগ্রাফি করেছেন ফ্যাশন স্টাইলিস্ট ডুও কৌশিক-রজত। রাত গড়ায় রেট্রোক্যাট ব্যান্ড-এর সুরের ঝঙ্কারে। আগামী ২ মার্চ বরণ করে নেওয়া হবে বাংলার কৃতীদের।



