সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার বিকেলে ওই যুবক কাটোয়া-ব্যান্ডেল শাখায় রেললাইনের ধারে হাঁটছিলেন। সেইসময়েই দাঁইহাট-কাটোয়ার মাঝে পানুহাট ডাঙাপাড়ার কাছে তাঁকে ট্রেনে ধাক্কা মারে। অকুস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরে জিআরপি দেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম জাবির শেখ(৩৭)। তাঁর বাড়ি কাটোয়ার পানুহাট ডাঙাপাড়ায়। রবিবার কাটোয়া মহকুমা হাসপাতালে তাঁর মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। মৃতের ভাই ফজাই শেখ বলেন, দাদা চোখে ভালো দেখতে পেতেন না। তাই ট্রেন আসছে বুঝতে পারেননি। ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।



