Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কোটি টাকা দামের বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৩ জন

কোটি টাকা দামের বিরল প্রজাতির তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৩ জন
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়ার চোয়া বাজার থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল পুলিস। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে দাবি পুলিসের। ভিনদেশে পাচার করার আগেই তক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতরা হল সুজাউদ্দিন শেখ, ফিরোজ আহমেদ ও প্রদীপ ঘোষ। সুজাউদ্দিন ও ফিরোজের বাড়ি বেলডাঙা থানা এলাকায়। প্রদীপের বাড়ি হরিহরপাড়ায়। এরা সকলেই তক্ষক কেনাবেচা ও টাকা লেনদেনের সঙ্গে যুক্ত আছে বলে পুলিসের প্রাথমিক অনুমান। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন তিনজনকে দেখে পুলিসের সন্দহ হয়। দাঁড় করিয়ে তাদের  তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার হয় বিরল প্রজাতির এই তক্ষকটি। চোরা বাজারে এর মূল্য প্রায় এক কোটি টাকার কাছাকাছি। ধৃতদের মঙ্গলবার বহরমপুর আদালতের বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ