Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় ৩০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার, ধৃত ১

কাটোয়ায় ৩০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার, ধৃত ১
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার ডাকবাংলো বাসস্ট্যান্ডে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শনিবার দোকানে হানা দিয়ে তাকে ধরা হয়। ধৃতের নাম নকুল সাহা। তার বাড়ি কাটোয়ার শ্রীখণ্ডের বাগটোনা গ্রামে। তার কাছ থেকে ৩০টি গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়েছে। 
Advertisement
জানা গিয়েছে, কাটোয়ার ডাকবাংলো বাসস্ট্যান্ডে  নকুলের দোকান আছে। অভিযোগ, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিল। ওই গ্যাস সিলিন্ডার চড়া দামে বিক্রি করা হতো। এমনকী, অনেকে চারচাকা গাড়ির জন্য তার কাছ থেকে গ্যাস সিলিন্ডার কিনত। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও কাটোয়া থানার পুলিস যৌথ অভিযান চালায়। সেখান থেকে ৩০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে পুলিস। তারমধ্যে ১৭টি সিলিন্ডার গ্যাস ভর্তি ছিল। যদিও গ্যাস সিলিন্ডার মজুত রাখার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধৃত ব্যক্তি। তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ