সংবাদদাতা, বর্ধমান: কাটোয়া থানার মাখলতোড় গ্রামে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম কালো মাঝি(৪৪)। দিনকয়েক আগে মাঠে কাজ করার সময় তাঁর বাঁ পায়ে সাপে ছোবল মারে। তাঁকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রবিবার সকালে তিনি মারা যান।



