Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়া ও কেতুগ্রামে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

কাটোয়া ও কেতুগ্রামে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ায় বাড়ির ভিতর থেকে এক কাঠমিস্ত্রির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা দেহ উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম মদনগোপাল দাস (৫৯)। তাঁর বাড়ি কাটোয়া শহরের কাশীগঞ্জ ঘাট এলাকায়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মদনগোপালবাবু অসুস্থ ছিলেন। তাঁর ছেলে অরূপ কুমার দাস বলেন, বাবা পেটের অসুখে ভুগছিলেন। তা নিয়ে তিনি মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েন। রাতে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি বাবা ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। 
কেতুগ্রামে নিমগাছ থেকে এক প্রৌঢ়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে কেতুগ্রামের মোড়গ্রামে ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতের নাম নইম কাজি (৫৩)। তাঁর বাড়ি মোড়গ্রাম এলাকায়। মৃতের বন্ধু বাপন রহমান বলেন, কীভাবে এমনটা ঘটল বুঝতে পারছি না। এদিন দুটি মৃতদেহেরই কাটোয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। 
সম্পর্কিত সংবাদ