Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় মারুতি ও বাইকের ধাক্কায় জখম ৪

কাটোয়ায় মারুতি ও বাইকের ধাক্কায় জখম ৪
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: রবিবার দুপুরে কাটোয়ার কুরচির মোড়ে মারুতি ও বাইকের মুখোমুখি ধাক্কায় জখম হলেন চারজন। তাঁদের মধ্যে দু’জন মহিলা ছিলেন। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। জখম মিঠুন হাজরা, বাপন দাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া-২ ব্লকের মুল্টি গ্রামের যুবকের বিয়ে ছিল এদিন। তাঁরা তিনটি মারুতি করে বরযাত্রী যাচ্ছিলেন নতুনগ্রামে। কাটোয়ার সিঙ্গি-বড়ডাঙা রোড ধরেই গাড়িগুলি আসছিল। উল্টো দিক থেকে বাইকে চেপে জমি দেখতে বেরিয়েছিল মিঠুন হাজরা ও বাপন দাঁ। বরের গাড়ির সঙ্গে থাকা একটি মারুতি ও বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। মারুতিটি পাশের নয়ানজুলির কাছে নিয়ন্ত্রণ হারায়। দুই বাইক আরোহী ও মারুতির মধ্যে থাকা দুই মহিলা জখম হন। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অকুস্থলে কাটোয়া থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
সম্পর্কিত সংবাদ