Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২

কাটোয়ায় আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ায় আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। মঙ্গলবার রাতে পুলিস তাদের গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম কেতাবুল শেখ ওরফে কেতাই ও নাসির শেখ ওরফে আসিফ। দু’জনের বাড়ি কাটোয়ার কৈথন গ্রামে। ধৃতদের বুধবার কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেতাবুল শেখ ও নাসির শেখ দু’জনেই ওই রাতে কাটোয়ার হরিপুর গ্রাম সংলগ্ন বাইপাস রোডে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল। খবর পেয়ে কাটোয়া থানার পুলিস সেখানে হানা দেয়। দু’জনের কাছে গুলি সহ দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ