Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ক্ষতিপূরণের দাবিতে পদযাত্রা

ক্ষতিপূরণের দাবিতে পদযাত্রা
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: সলসলাবাড়ি থেকে ফালাকাটা ৪১ কিমি ৩১-ডি জাতীয় সড়ক ফোর লেনে উন্নীত হচ্ছে। এই কাজের জন্য রাস্তার দু’ধারে থাকা দোকানদারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে শনিবার পদযাত্রা করল তৃণমূল কংগ্রেস নমঃশুদ্র ও উদ্বাস্তু সেল। এদিন আলিপুরদুয়ার-২ ব্লকের চাপড়েরপাড়ে ওই নির্মীয়মাণ মহাসড়কেই এই পদযাত্রা হয়। পদযাত্রায় ক্ষতিগ্রস্ত দোকানদারদের পরিবারের মহিলারাও যোগ দেন। নেতৃত্ব দেন তৃণমূলের সংশ্লিষ্ট সংগঠনের জেলা সভাপতি বিপ্লব সরকার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এ রাজ্যে বুলডোজার সংস্কৃতি চলবে না। তারপরেও ফোর লেনের কাজের জন্য দোকানদারদের গায়ের জোরে সরিয়ে দেওয়া হচ্ছে। পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া এভাবে দোকানদারদের সরানো যাবে না। এই দাবিতে আমাদের আন্দোলন চলবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ