Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কাষ্ঠগড়ায় সলিড ওয়েস্ট প্রকল্পের শেড উদ্বোধন

কাষ্ঠগড়ায় সলিড ওয়েস্ট প্রকল্পের শেড উদ্বোধন
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মঙ্গলবার রামপুরহাট-১ ব্লকের কাষ্ঠগড়া পঞ্চায়েতের উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে একটি শেড উদ্বোধন হল। সেখানে পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডল সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Advertisement
কাষ্ঠগড়া গ্রাম থেকে প্রায় তিন কিমি দূরের জঙ্গলে ২ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে এই ‘বিচ্ছিন্নকরণ’ শেড তৈরি হয়েছে। এই শেডে দেওয়াল তুলে দু’টি বড় জায়গা আলাদা করে ঘিরে দেওয়া হয়েছে। আবর্জনা বাছাই করে একটিতে পচনশীল, অপরটিতে অপচনশীল বর্জ্য ফেলা হবে। এজন্য পঞ্চায়েতের তরফে দু’টি আবর্জনা সংগ্রহের গাড়ি কেনা হয়েছে। গ্রামবাসীদের নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে বলা হয়েছে। সেখান থেকে গাড়িতে আবর্জনা সংগ্রহ করে এই শেডে নিয়ে এসে আলাদা করা হবে। পরে সেই আবর্জনা জৈব সার তৈরির জন্য কারখানায় পাঠানো হবে। প্রধান বলেন, এই প্রকল্পের ফলে গ্রামে যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকতে দেখা যাবে না। ফলে বিভিন্ন রোগের প্রকোপ কমবে।
সম্পর্কিত সংবাদ