সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করলেন বিডিও। সোমবার রাতে আগুনে পুড়ে যায় হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রানিটোলা গ্রামের কৃষক জহরুল আলির চারটি শোওয়ার ঘর, রান্নাঘর ও গোয়াল। আগুনে পুড়ে তিনটি ছাগল মারা যায়। বিডিও সৌমেন মণ্ডল বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পলিথিন, চাল ও কাপড় দিয়ে সাহায্য করেন।



