নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পঞ্চায়েত এলাকার টোটো শহরে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে টোটোচালকরা বিক্ষোভ দেখালেন। শুক্রবার সকালে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার ভূতপাড়ায় এঘটনা ঘটেছে। টোটোচালকরা সেখানে কৃষ্ণনগর-হাঁসখালি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় একঘণ্টা ধরে বিক্ষোভ দেখান। তারপর কোতোয়ালি থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Advertisement
কৃষ্ণনগরে যান চলাচল নিয়ন্ত্রণে গ্রামের টোটো শহরে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিন সেইমতো গ্রামের টোটোচালকদের শহরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ দেখান। টোটো চালক নিরঞ্জন বিশ্বাস বলেন, আমাদের এই এলাকা কৃষ্ণনগর শহর লাগোয়া। আমাদের দাবি, একজন পুরসভার টোটোচালক যে সুবিধা পায়, আমাদেরও যেন সেই সুবিধা দেওয়া হয়। আমাদের শহরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখিয়েছি।
এক পুলিস আধিকারিক বলেন, প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেইমতো আমরা তা বাস্তবায়ন করছিলাম। প্রশাসন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।
এক পুলিস আধিকারিক বলেন, প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেইমতো আমরা তা বাস্তবায়ন করছিলাম। প্রশাসন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।



