নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগর-১ ব্লকের আরশিহরি পানিলাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। সমিতির ন’টি আসনের মধ্যে সবকটিতেই তৃণমূল জয়ী হয়েছে। ভাণ্ডালখোলা পঞ্চায়েতটি বিজেপির দখলে রয়েছে। অথচ সেই পঞ্চায়েতেরই সমবায় নির্বাচনে বিজেপি দাঁত ফোটাতে পারেনি। সিপিএম ও বিজেপি উভয়েই সবকটি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু, তারা একটি আসনেও জয় পায়নি।
Advertisement
উল্লেখ্য, এই সমবায়ে ভোটার সংখ্যা ৫৭৯। ভোট পড়ে ৫২০টি। কৃষ্ণনগর-১ ব্লকের সভাপতি দেবব্রত ঘোষ বলেন, ‘পঞ্চায়েতটি বিজেপির দখলে। কিন্তু মানুষ ওদের দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতেই মানুষ সমবায় ভোটে তৃণমূলকে জিতিয়েছে।’
ভাণ্ডারখোলা পঞ্চায়েতের বিজেপি প্রধান পুতুল বিশ্বাস বলেন, ‘ওরা ভোটারদের ভিতরে নিয়ে গিয়ে জোর করে ভোট দেওয়া করিয়েছে। গায়ের জোর খাটিয়েছে। আমাদের প্রার্থীরা সকলেই নতুন ছিল। আমাদের ভোটারদের নিয়ে আমরা ঢুকতে গেলে, বাধা দিয়েছে।’