নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: স্কুলের রেজাল্ট দেওয়ার পর যে ছুটি হবে না, তা আগাম জানানো হয়নি। ফলে অনেক অভিভাবকই সন্তানদের টিফিন না দিয়েই পাঠিয়েছিলেন। আগাম কেন জানানো হল না-এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। সোমবার কৃষ্ণনগর লেডি কারমাইকেল স্কুলের গেটের সামনে এই বিক্ষোভ ঘিরে শোরগোল পড়ে যায়। এক অভিভাবক মিতালী বিশ্বাস বলেন, আমার সন্তান পঞ্চম শ্রেণিতে পড়ে। স্কুলের রেজাল্ট দেওয়ার কথা ছিল। সেইমতো বাচ্চাকে স্কুলে দিতে যাই। সেখানে গিয়ে দেখি, রেজাল্ট দিতে দেরি হবে। আগে বললে টিফিন করে পাঠানো যেত।



