নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বুধবার বিকেলে কৃষ্ণনগরে রবীন্দ্রভবনে আনন্দধারা প্রকল্পের আওতায় থাকা স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য মেগা ক্রেডিট ক্যাম্পের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান থেকে নদীয়া জেলার বিখ্যাত সরপুরিয়া সরভাজার সৃষ্টিশ্রী ব্র্যান্ডের মাধ্যমে বিপণনের শুভ সূচনা হয়। কৃষ্ণনগর-১ ব্লকের জোয়ানিয়া পঞ্চায়েত এলাকার চলন্তিকা স্বনির্ভর গোষ্ঠী এই মিষ্টি তৈরি এবং তা প্যাকেজিংয়ের কাজ করছে। এবার বিভিন্ন আউটলেটে সৃষ্টিশ্রী ব্র্যান্ডের নামে সরপুরিয়া-সরভাজার বিশেষ প্যাকেট পাওয়া যাবে।
Advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলাশাসক এস অরুণ প্রসাদ, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র সহ অন্যান্যরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ১০টি স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়া হয়। সবমিলিয়ে প্রায় ৮৫ লক্ষ টাকার ঋণ দেওয়া হয়েছে। যার মধ্যে করিমপুর-১ ব্লকের দু’টি গোষ্ঠী, কৃষ্ণনগর-১ ব্লকের চারটি গোষ্ঠী, নবদ্বীপ ব্লকের তিনটি গোষ্ঠী এবং শান্তিপুর ব্লকের একটি গোষ্ঠীকে এই ঋণ দেওয়া হয়েছে। নদীয়ার জেলাশাসক বলেন, সরপুরিয়া সরভাজার প্যাকেজিংয়ের শুভ সূচনা হয়েছে। আমরা আগামীতে এই প্যাকেজিং কী করে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তার চেষ্টা করব।