Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগরে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

কৃষ্ণনগরে সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রবিবার সকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানার রশিদপুরে এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম মাধব সর্দার(৩৮)। তিনি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকেই মাধবের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। শেষ পর্যন্ত বাড়ির কাছে একটি বাগানের ভিতর তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
সিভিক ভলান্টিয়ারের স্ত্রী পুষ্পরানি সর্দার বলেন, স্থানীয় কিছু নেতা কোনও বিষয়ে স্বামীকে হুমকি দিয়েছিল। তার জেরে স্বামী আত্মঘাতী হয়েছে। কিন্তু, কী নিয়ে হুমকি দিয়েছিল তা আমাদের জানায়নি। পুলিস বিষয়টি দেখুক।
সম্পর্কিত সংবাদ