Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণনগর পুরসভায় তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের হাতাহাতি

কৃষ্ণনগর পুরসভায় তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের হাতাহাতি
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: সোমবার সকালে কৃষ্ণনগর পুরসভা চত্বরে তৃণমূলের দুই শ্রমিক সংগঠনের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় কয়েকজন জখম হয়েছেন। কৃষ্ণনগর পুরসভার শ্রমিকদের দু’টি সংগঠন রয়েছে-কৃষ্ণনগর মিউনিসিপ্যাল আইএনটিটিইউসি ও কৃষ্ণনগর মিউনিসিপ্যাল এমপ্লয়ি ইউনিয়ন। দু’টিই শাসকদলের সংগঠন। এদিন কৃষ্ণনগর মিউনিসিপ্যাল আইএনটিটিইউসির সভাপতি বসন্ত দাস পুরসভা চত্বরেই কোনও কথা বলেন। এমপ্লয়ি ইউনিয়নের সদস্যরা তার প্রতিবাদ জানায়। তখন দুই শিবির হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনায় বসন্তবাবু জখম হয়েছেন।কৃষ্ণনগর মিউনিসিপ্যাল এমপ্লয়ি ইউনিয়নের সহ-সভাপতি উপেন্দ্র দাস দাবি করেন, বদন্ত দাস আর সভাপতি পদে নেই। উপেন্দ্রবাবু বলেন, বসন্ত দাস আর কোনও পদে নেই। তারপরও উনি প্রভাব খাটানোর চেষ্টা করেন। আমরা এদিন তাঁর কথার প্রতিবাদ করায় ধাক্কাধাক্কি হয়।
Advertisement
কৃষ্ণনগর মিউনিসিপ্যাল আইএনটিটিইউসির সভাপতি বসন্ত দাস বলেন, চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছিল। তাতে যে রেজ্যুলিউশন হয়, সেটাই এদিনের সভায় বলছিলাম। তখন অপরপক্ষের কিছু লোক আমার উপর চড়াও হয়। আমি জখম হয়েছি। তারপর আমাদের পক্ষের লোকজন ওদের দিকে তেড়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ