নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: শনিবার বিকেলে কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে হস্তশিল্প মেলার উদ্বোধন হল। উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, খাদি বোর্ডের চেয়ারম্যান কল্লোল খাঁ, নদীয়ার জেলাশাসক অরুণ প্রসাদ প্রমুখ। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। নদীয়া জেলার পাশাপাশি রাজ্যের সমস্ত জেলা থেকেই শিল্পীরা এই হস্তশিল্প মেলায় অংশগ্রহণ করছেন। নদীয়া ও অন্যান্য জেলার জন্য মোট ২৬টি প্যাভিলিয়ন বানানো হয়েছে। প্রতিটি প্যাভিলিয়নে ৫০ জন করে শিল্পী রয়েছেন।



