নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বুধবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙা যাওয়ার পথে কৃষ্ণনগরে জলঙ্গি সেতুর কাছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়। সুকান্তবাবু বেলডাঙায় যেতে চাইলে পুলিসের সঙ্গে তাঁর ব্যাপক বচসা হয়। বাধা পেয়ে সুকান্তবাবু সহ বিজেপির কর্মীরা রাস্তায় বসে প্রতিবাদ করেন। এরপর পুলিস সুকান্তবাবু সহ ১৪জনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসে। শেষ পর্যন্ত তাঁরা জামিনে মুক্তি পান।
Advertisement
সুকান্তবাবু বলেন, বেলডাঙায় ১৬৩ ধারা জারি রয়েছে। সেজন্য পুলিস আমাকে কৃষ্ণনগরে আটকে দিয়েছে। আমরা বলেছিলাম, পুলিস যাতে আমাদের বহরমপুর শহরে নিয়ে যায়। সেখানে গিয়ে আমরা জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু প্রশাসন তাতেও রাজি হয়নি।



