নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: অভিযান চালিয়ে তিন শিশুশ্রমিককে উদ্ধার করল জেলা প্রশাসন। বুধবার কৃষ্ণনগর শহরের সদরের মোড় এলাকায় বিভিন্ন দোকান থেকে ওই তিন নাবালককে উদ্ধার করা হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, নদীয়া জেলার শ্রমদপ্তর, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, চাইল্ড হেল্পলাইন সহ বিভিন্ন দপ্তর যৌথভাবে অভিযান চালায়। উদ্ধার তিনজনের মধ্যে দু’জনের বয়স ১৪ বছরের নীচে। শ্রমদপ্তরের জয়েন্ট সেক্রেটারি সৌম্যনীল সরকার বলেন, এই অভিযান আগামী দিনেও চলবে। যারা শিশুদের দিয়ে কাজ করাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।



