সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের বৈষ্ণব কুটিরে কালীরূপে পূজিত হলেন কৃষ্ণ। বৃহস্পতিবার রাতে শহরের রামগোবিন্দ রোডে সিদ্ধবাবা জগন্নাথ দাস বাবাজি মহারাজের পুরাতন ভজন কুটিরে এই কৃষ্ণকালীপুজো হয়েছে। এখানে কৃষ্ণকে চতুর্ভূজ কালীর সাজে সাজানো হয়েছিল। চারটি হাতের মধ্যে দু’টি হাত বাঁশি বাজানোর ভঙ্গিমায় থাকলেও বাকি দু’টির মধ্যে একটিতে ছিল খড়্গ।
Advertisement
এদিন বিগ্রহকে লাল বেনারসি শাড়ি পরানো হয়। গলায় পরানো হয় জবাফুলের মালা। মাথায় রুপোর চূড়া থেকে শুরু করে নানা অলংকারে সাজানো হয়েছিল। তবে গোবিন্দর পাশে রাধারানিও সুসজ্জিত ছিলেন। ভোগে লুচি, মিষ্টি ও পরমান্ন নিবেদন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই পুজো দেখতে মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত ভিড় করেছিলেন।
মন্দিরের সেবায়েত উত্তম গোবিন্দ দাস বলেন, কথিত আছে, শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষ কালীর উপাসক। শ্রীরাধিকার শাশুড়ি জটিলা ও ননদ কুটিলা আয়ান ঘোষের কাছে গিয়ে বলেন, তাঁর স্ত্রী রাধা, কৃষ্ণের সঙ্গে রয়েছেন। একথা শুনে আয়ান ঘোষ ক্ষুব্ধ হয়ে গদা নিয়ে ছুটে যান। অন্তর্যামী শ্রীকৃষ্ণ বিষয়টি আগেই জানতে পারেন। তিনি আয়ান এসে পৌঁছনোর আগেই কালীর রূপ ধারণ করেন। আয়ান পৌঁছে দেখেন, রাধারানি কালীর উপাসনা করছেন। আনন্দিত হয়ে আয়ানও পুজো শুরু করেন। তাই এই তিথিতে কৃষ্ণকে কালীরূপে পুজো করে আসছে বৈষ্ণব সমাজ।
বৃন্দাবনের লীলাকাহিনী অবলম্বনে নবদ্বীপের রাস উৎসবেও বেশ কয়েকটি কৃষ্ণকালী মূর্তি পূজা হয়। সেখানে কৃষ্ণকালী শ্যামবর্ণা চতুর্ভুজা। তাঁর ডানদিকের দু’টি হাতে থাকে বাঁশি ও কদমা। বাঁদিকের দু’টি হাতে খড়্গ ও নরমুণ্ড ধরা থাকে। বিগ্রহের পদসেবা করতে দেখা যায় রাধারানিকে। পাশে থাকেন আয়ান ঘোষ, শ্রীরাধিকার শাশুড়ি জটিলা ও ননদ কুটিলা।