Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণগঞ্জের মাজদিয়া বাজারে লজের নীচে থাকা গ্যারেজে ভয়াবহ আগুন

কৃষ্ণগঞ্জের মাজদিয়া বাজারে লজের নীচে থাকা গ্যারেজে ভয়াবহ আগুন
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা৷, কৃষ্ণনগর: কৃষ্ণগঞ্জের মাজদিয়া বাজারে একটি লজের নীচে থাকা  গ্যারেজে ভয়াবহ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পাঁচিল ভেঙে বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কৃষ্ণনগর থেকে প্রায় ৩০ কিমি দূরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। ঘটনাস্থলে আসে পুলিস। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চারটি বাইক ও কয়েকটি সাইকেল আগুনে ভস্মীভূত হয়।  এছাড়াও আগুনের তাপে কম বেশি ১৫টি বাইক, ফার্নিচারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মাজদিয়া বাজারের ওই লজটি বছর ত্রিশের পুরনো। এদিন দুপুরে আচমকা গ্রাউন্ড ফ্লোরের গ্যারেজে আগুন লেগে যায়। এই গ্যারেজে অনেকেই  বাইক, সাইকেল রেখে ট্রেনে যাতায়াত করেন। এদিনও তাঁরা সেভাবেই বাইক, সাইকেল রেখে গিয়েছিলেন। কিন্তু, হঠাই আগুন লেগে যাওয়ায় হুলস্থুল কাণ্ড বাধে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিছুক্ষণের মধ্যে এই আগুন নীচ থেকে উপরের দিকেও উঠে যায়। এই আগুনে গ্রাউন্ড ফ্লোরের উপরের তলে থাকা আসবাবপত্রেও ক্ষতি হয়েছে। এই তলে কয়েকটি দোকানও রয়েছে। দমকলকর্মীরা আগুন দ্রুত নিয়ন্ত্রণের ফলে বড়সড় বিপদের হাত রক্ষা পাওয়া গিয়েছে। লজের মালিক অভিজিৎ বিশ্বাস বলেন, আগুন আচমকা ছড়িয়ে পড়ে। সকলে সহযোগিতা করে। ২০০-র বেশি বাইক বের করা যায়। এই গাড়ি থাকলে আরও ক্ষতি হতো। কৃষ্ণনগর দমকলের ইনচার্জ নারায়ণ দাস বলেন, আমরা আগুনের খবর পেয়েই দু’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে যাই। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
সম্পর্কিত সংবাদ