Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণগঞ্জে ট্রেনের ধাক্কায় মৃত্যু

কৃষ্ণগঞ্জে ট্রেনের ধাক্কায় মৃত্যু
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কৃষ্ণনগর: মোবাইল হাতে রেললাইনের ধারে দাঁড়িয়ে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হল। বুধবার রাতে কৃষ্ণগঞ্জ থানার বানপুরে এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সোমনাথ কর্মকার(২২)। ওইদিন রাতে তিনি বাড়ির কাছে রেললাইনের ধারে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। সেসময় শিয়ালদহ-গেদে আপ লাইনের একটি ট্রেনের ধাক্কায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ