Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণগঞ্জে রেললাইনের রাস্তা বন্ধ করা নিয়ে বিক্ষোভ

কৃষ্ণগঞ্জে রেললাইনের রাস্তা বন্ধ করা নিয়ে বিক্ষোভ
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কৃষ্ণনগর: লেভেল ক্রসিং নেই। রেললাইনের উপর দিয়ে যাওয়া রাস্তায় তাই গ্রামবাসীরাই বাঁশের গেট বানিয়ে রেখেছিলেন। সেই গেট সরিয়ে রাস্তা বন্ধ করতে এসে বিক্ষোভের মুখে পড়ল রেল কর্তৃপক্ষ। শুক্রবার কৃষ্ণগঞ্জের তারকনগর হল্ট স্টেশনে ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলে। রেলকর্তারা ফিরে যান। পরিস্থিতি সামলাতে রেলপুলিস ও কৃষ্ণগঞ্জ থানার পুলিস ঘটনাস্থলে আসে। কৃষ্ণগঞ্জের তারকনগর হল্ট একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনের দু’পারে রয়েছে স্কুল-কলেজ, হাসপাতাল, থানা, বিডিও অফিস সহ বিভিন্ন দপ্তর। এই স্টেশনের কাছেই ওই রাস্তায় বাঁশের গেটটি রয়েছে। বহুদিন ধরে স্থানীয়রা সেখানে স্থায়ী লেভেল ক্রসিংয়ের দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি রেল কর্তৃপক্ষকেও জানানো হয়েছিল। কিন্তু, সেই দাবি পূরণ হয়নি। অবশেষে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেন, দুর্ঘটনা এড়াতে বাঁশের গেট তৈরি করা হবে। ওই গেট তৈরি করে একজন পাহারাদারের ব্যবস্থাও করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ