Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণগঞ্জে কাশির সিরাপ পাচারের সময় ধৃত ২

কৃষ্ণগঞ্জে কাশির সিরাপ পাচারের সময় ধৃত ২
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কৃষ্ণনগর: মঙ্গলবার রাতে কৃষ্ণগঞ্জ থানার বানপুর মাটিয়ারি সীমান্তে কাশির সিরাপ পাচার করতে গিয়ে দুই যুবক ধরা পড়ল। ধৃতদের নাম ইয়ামিন মালিতা ও জাহির মালিক। তাদের  কাছ থেকে ২৪ বোতল কাশির সিরাপ বাজেয়াপ্ত হয়েছে। রাতে কুয়াশার মধ্যে কাশির সিরাপের বোতল কাঁটাতারের ওপারে ছোড়ার সময় তাড়া করে বিএসএফ তাদের গ্রেপ্তার করে। ৩২ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বলেন, সীমান্তে কোনওরকম অপরাধ বরদাস্ত করা হবে না। কয়েকজন পাচারকারী ওপারে কাশির সিরাপের বোতল ছুড়ছিল। আমরা দু’জনকে হাতেনাতে ধরে ফেলি। পরে তাদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ইদানীং কাশির সিরাপ পাশাপাশি অন্যান্য সামগ্রীর পাচারও বেড়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ