সংবাদদাতা, কৃষ্ণনগর: রবিবার সন্ধ্যায় কৃষ্ণগঞ্জ ব্লকের খালবোয়ালিয়ায় কংগ্রেসের চারজন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূলে যোগদান করলেন। এছাড়াও কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন দল থেকে প্রায় ৫০০ জন কর্মী সমর্থক তৃণমূলের ঝান্ডা ধরেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, মুকুটমণি অধিকারী, ব্লক সভাপতি সমীর বিশ্বাস। জানা গিয়েছে, ১৬ আসন বিশিষ্ট গোবিন্দপুর পঞ্চায়েতে বিজেপি ন’টি, তৃণমূল দু’টি, কংগ্রেস চারটি ও সিপিএম একটি আসনে জয়ী হয়। এদিন কংগ্রেসের চার সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হল।



