নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কৃষ্ণগঞ্জ থানার পুলিস। ধৃতের নাম বিশ্বজিৎ দাস। শুক্রবার রাতে কৃষ্ণগঞ্জ থানার আদিত্যপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক তার ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি আদিত্যপুর এলাকার এক গৃহবধূ বিশ্বজিতের বিরুদ্ধে কৃষ্ণগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আড়াই বছর ধরে ওই ব্যক্তির সঙ্গে বধূর সম্পর্ক ছিল। গত ২২ ফেব্রুয়ারি বধূর শ্বশুরবাড়ির লোকজন তাদের হাতেনাতে ধরে ফেলে। তারপর কয়েকদিন পরই কৃষ্ণগঞ্জ থানায় বিশ্বজিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়।



