Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষ্ণগঞ্জে বিএসএফের গাড়ি ভাঙচুরে ধৃত তিন

কৃষ্ণগঞ্জে বিএসএফের গাড়ি ভাঙচুরে ধৃত তিন
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বিএসএফের গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিস। ধৃতদের নাম দীপঙ্কর বিশ্বাস, দেবাশিস ঘোষ, উত্তম ঘোষ। মঙ্গলবার রাতে সীমান্তের মথুরাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে তোলা হয়। বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ‌
Advertisement
উল্লেখ্য, গত রবিবার কৃষ্ণগঞ্জের মথুরাপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা বিএসএফের গাড়ি ভাঙচুর করে। কাশির সিরাপ পাচার রুখতে বিএসএফ ওই এলাকায় তল্লাশি চালাতে গিয়েছিল। তখন বাধার মুখে পড়েন বিএসএফের আধিকারিকরা। বিএসএফকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের মধ্যে মহিলারাও ছিল। উত্তেজিত জনতা বিএসএফের গাড়ির জানালার কাচ ভেঙে দেয়। এনিয়ে বিএসএফের তরফে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ করা হয়।‌ যার ভিত্তিতেই পুলিস গ্রেপ্তার করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ