Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কিষাণ সভার স্মারকলিপি

কিষাণ সভার স্মারকলিপি
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: আবাস যোজনার দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে আন্দোলনে নামল বামপন্থী কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ সভা। অভিযোগ, আবাস যোজনার তালিকায় দুর্নীতি এবং স্বজনপোষণ হয়েছে। তাই গরিব মানুষের প্রাপ্য আবাসের দাবিতে, নায্যমূল্যে ধান বিক্রি ও কৃষকদের নানা দাবি দাওয়া নিয়ে বালুরঘাট বিডিও অফিসে স্মারকলিপি দিল সংগঠনটি।  সংগঠনের জেলা সম্পাদক শাজাহান সরদার বলেন, আবাস যোজনার তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে। প্রকৃত প্রাপকদের নাম তালিকায় নেই। গরিব মানুষের নাম আবাস যোজনায় তালিকাভুক্ত করার দাবিতে এদিন বালুরঘাটের বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ