নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ পুর এলাকাতেও চলতে দিতে হবে গ্রামাঞ্চলের টোটো। এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ির সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান টোটো চালকরা। এর জেরে শহরের শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘন্টাখানেক ধরে ব্যাহত হয় যান চলাচল। শেষপর্যন্ত রাস্তায় নেমে যান চলাচল নিয়ন্ত্রণ করেন বিধায়ক। টোটো চালকদের সঙ্গে বিধায়কের আলোচনার পরে অবরোধ উঠে যায় ও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Advertisement
যানজট সমস্যা সমাধানে রায়গঞ্জ পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ১ জানুয়ারি থেকে শহরে গ্রামাঞ্চলের টোটো ঢুকতে দেওয়া হবে না। এনিয়ে ক্ষুব্ধ বাহিন, সুভাষগঞ্জ, কমলাবাড়ি, বরুয়া, শেরপুর সহ রায়গঞ্জ শহর লাগোয়া গ্রামাঞ্চলের টোটো আন্দোলনকারী টোটো চালক ধীমান সরকার, অর্জুন দাসরা বলেন, আমরা বেশিরভাগই ঋণ নিয়ে টোটো কিনেছি। আমাদের হয় রায়গঞ্জ শহরে টোটো চালাতে দেওয়া হোক, না হলে আমাদের ১৫ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হোক। তবেই আমাদের পেট চলবে। এদিন কর্ণজোড়ায় জেলা প্রশাসনের অফিসে গিয়ে কোনও সমাধান সূত্র না পেয়ে আমরা বিধায়কের বাড়ির সামনে এসেছি।
বিধায়ক বলেন, আমরা পথচারীদের যেমন দেখব, টোটো চালকদেরও আমরা দেখব। বিধায়কের সঙ্গে আলোচনা প্রসঙ্গে টোটো চালক মলয় ধর বলেন, নতুন নিয়মে সাত দিন টোটো চালাতে বলেন বিধায়ক। এরপরও যদি সমস্যা হয়, তাহলে ফের সাত দিন পর আলোচনায় বসে সমাধানসূত্রের খোঁজ হবে।