Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষকদের স্বার্থরক্ষায় বৈঠক কৃষিমন্ত্রীর

কৃষকদের স্বার্থরক্ষায় বৈঠক কৃষিমন্ত্রীর
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চলতি বছরে এখনও পর্যন্ত তিনবার দুর্যোগের মুখে পড়েছেন হুগলি তথা বাংলার কৃষকরা। ফলে, একজন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকও যাতে শস্যবিমার আওতা থেকে বাদ না যান, তা নিশ্চিত করতে হবে। শুক্রবার হুগলি জেলা পরিষদে এক উচ্চপর্যায়ের বৈঠক করে এই নির্দেশ দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই বৈঠকে রাজ্যের কৃষিসচিব ওঙ্কার সিং মিনা, জেলাশাসক সহ জেলার সর্বস্তরের জনপ্রতিনিধিরা ছিলেন। এদিনের বৈঠকে জেলার কৃষকদের ক্ষতিপূরণের বকেয়া টাকা নিয়েও আলোচনা হয়েছে। জানা গিয়েছে, জেলায় এখনও ১৩০০ কৃষক আগের ক্ষতিপূরণের টাকা পাননি। এ নিয়ে সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে রাজ্য সরকারের আলোচনা চলছে। পাশাপাশি, এই বৈঠকে আলুর মরশুমে বীজ নিয়ে যাতে কোনও জটিলতা না হয়, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ