Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষকবন্ধু প্রকল্পে সহায়তা দিতে টাকা চাওয়ার অভিযোগ

কৃষকবন্ধু প্রকল্পে সহায়তা দিতে টাকা চাওয়ার অভিযোগ
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: কৃষকবন্ধু প্রকল্পে মৃত্যুকালীন সহায়তা পাইয়ে দিতে টাকা চাওয়ার অভিযোগ উঠল। সম্প্রতি ইসলামপুরে কৃষি দপ্তরের একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। এবার কৃষকবন্ধু প্রকল্পে মৃত্যুকালীন সহায়তা পাওয়ার জন্য আবেদন করেও সহায়তা মেলেনি এমন আবেদনকারীদের একাংশ ইসলামপুর ব্লক কৃষি দপ্তরে স্মারকলিপি জমা করেছেন। তাঁদের অভিযোগ, ওই প্রকল্পে সমস্ত নথিসহ আবেদন করার পর ব্লক ও মহকুমা কৃষি দপ্তর থেকে তিন-চারবার তদন্ত করা হয়। কিন্তু প্রকল্পের সহায়তা মেলেনি। এডিএ (অ্যাডমিন) অফিসে ডাকা হয়েছিল। সেখানে টাকা চাওয়া হয়। এডিএ (অ্যাডমিন) শ্রীকান্ত সিনহা বলেন, এসব ভিত্তিহীন অভিযোগ। তদন্ত করে প্রকল্পে বহু ভুয়ো আবেদন পেয়েছিলাম। সেগুলি বাতিল করা হয়েছিল।  তাঁরাই এসব ভিত্তিহীন অভিযোগ তুলছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ