Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষিজমির কাদামাটি ট্রাক্টরের চাকায় লেগে উঠে আসছে পিচের রাস্তায়

কৃষিজমির কাদামাটি ট্রাক্টরের চাকায় লেগে উঠে আসছে পিচের রাস্তায়
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শান্তিনিকেতন: নতুন ধান উঠেছে জমি থেকে। আর তা নিয়ে যাওয়া হচ্ছে ট্রাক্টরে বোঝাই করে। কিন্তু কৃষিজমির কাদামাটি ট্রাক্টরের চাকায় লেগে উঠে আসছে পিচ রাস্তার উপর। তারফলে বোলপুরের একাধিক গ্রামীণ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শিশির পড়ার কারণে রাস্তার উপরের কাদামাটি ভিজে গিয়ে পিচ্ছিল হয়ে পড়ছে। আর সেই পথে চলতে গিয়ে সাইকেল, মোটরবাইকআরোহীরা মাঝেমধ্যেই ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়ছেন।পাশাপাশি পিচ রাস্তা কাদা ও মাটিতে ঢেকে যাওয়ায় দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। তাই স্থানীয়রা মনে করছেন, এ ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন ট্রাক্টর চালকদের। তবে শুধুমাত্র গ্রামীণ রাস্তা নয়, বোলপুর থেকে একদিকে নতুনহাট অন্যদিকে নানুর যাওয়ার প্রধান সড়কের মধ্যেও একইভাবে মাটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকছে। বোলপুর শহর পার্শ্ববর্তী গ্রামাঞ্চলগুলি মূলত কৃষিপ্রধান। সেখানে বিঘার পর বিঘা ধান চাষ করে নতুন ফসল ট্রাক্টরে করে বাড়ি নিয়ে যাচ্ছেন চাষি। বর্তমানে পাকাধান জমি থেকে কাটার জন্যহারভেস্টর মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন ও ট্রাক্টরের চাকায় লেগে থাকা মাটি জমি থেকে উঠে আসছে পিচ রাস্তায়। তারপরে সেই মাটি বসে যাচ্ছে রাস্তার উপর। বোলপুরের সনসত থেকে সিঙ্গি গ্রাম যাওয়ার বিস্তীর্ণ পিচ রাস্তায় এভাবেই সর্বত্র পড়ে রয়েছে জমাট মাটি। এছাড়া রামকৃষ্ণপুর, বরডিহা, বাহিরী সহ প্রায় প্রত্যেক গ্রামের রাস্তার অবস্থা একই। চারিদিকে এইভাবে মাটি জমাট বেঁধে পড়ে থাকার কারণে যাতায়াতেচরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। সমান ও মসৃণ পিচ রাস্তা মাটি পড়ে থাকার কারণে উঁচুনিচু হয়ে যাচ্ছে। এই পথে চলাচল করতে গিয়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। দিনের বেলায় কোনওরকমে যাওয়া গেলেও রাতের অন্ধকারে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছেন। বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় এই সমস্যা অনেক গুণ বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন গ্রামের বাসিন্দারা। তাই জমি থেকে হারভেস্টর বা ট্রাক্টর পিচ রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় সতর্ক থাকার আবেদন করছেন তাঁরা। যদিও এই বিষয়টি নিয়ে কারও কোনও ভ্রুক্ষেপ নেই বলেই অভিযোগ গ্রামবাসীদের। তাঁদের দাবি, রাস্তায় মাটি পড়ে গেলে তা পরিষ্কার করতে হবে সেই গাড়িকেই। এ ব্যাপারে প্রশাসন ও পুলিসসাহায্য করুক।
Advertisement
স্থানীয় বাসিন্দা রঞ্জন দাস, পলাশ ঘোষ, শিবলাল ভট্টাচার্য বলেন, প্রতিবছরই নতুন ধান জমি থেকে তোলার সময় এই সমস্যা হয়। অতিরিক্ত মাটি পিচে পড়ে থাকার ফলে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।স্কুল কলেজের পড়ুয়াদের বিভিন্ন সময় যাতায়াত করতে হয়। অনেক সময়ই দ্রুত চলতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। এই ব্যাপারে সতর্ক থাকা উচিত সকলের।
সম্পর্কিত সংবাদ