নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের আরও উৎসাহিত করতে এবার দুয়ারে সরকারের মডেলে করা হবে এমএসএমই শিবির। ডিসেম্বরকে এমএসএমই মাস হিসেবে উদযাপনের নির্দেশ এসেছে রাজ্য প্রশাসন থেকে। তারপরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে টানা শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলাশাসক সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে নিয়েছেন।
Advertisement
জেলাশাসক পোন্নমবলম এস বলেন, পুরসভা ও ব্লকের বিভিন্ন জায়গায় আমরা এমএসএমই শিবির করব। ব্যবসায়ীদের নানান সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ নানা পরিষেবা প্রদানের উপর জোর দেওয়া হবে।
রানিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি রোহিত খৈতান বলেন, অত্যন্ত ভালো উদ্যোগ নিয়েছে প্রশাসন। এলাকায় শিবিরের মাধ্যমে ব্যবসায়ীরা সমস্যার সমাধান পেলে বিনিয়োগে উৎসাহী হবেন। আমাদের চেম্বার অব কমার্সের পক্ষ থেকেও সব রকম সহযোগিতা করা হবে।
আসানসোল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শম্ভুনাথ ঝাঁ বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা সমস্যা তুলে ধরা হয়। এলাকায় শিবির করে সমস্যা সমাধানের উদ্যোগ নিলে ব্যবসায়ীরা আত্মবিশ্বাসী হবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এমএসএমই মাস পালন করা হবে। এই সময়ের মধ্যে বিভিন্ন ব্লক, আসানসোল, দুর্গাপুর পুরসভা এলাকার বিভিন্ন বড় অফিসে ছ’দিন করে বিশেষ এমএসএমই শিবির করা হবে। এখানে ব্যবসায়ীরা শিবিরে এসে নিজেদের সমস্যা জানাতে পারবেন। যেসব সমস্যা আগেই জানানো হয়েছে সেইসব সমস্যাগুলি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসনের সংশ্লিষ্ট সব দপ্তরের আধিকারিকরা যেখানে উপস্থিত থাকায় দ্রুত সমস্যা সমাধান হবে বলে তাঁদের দাবি। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন দিতে ব্যাঙ্কগুলি হামেশাই গড়িমশি করে। এই শিবিরে সেসব ব্যাঙ্ক কর্তৃপক্ষ উপস্থিত থাকবে যাতে শিবিরে আসা আবেদনগুলি দ্রুত নিষ্পত্তি করা যায়। তা নিয়ে প্রশাসনিক নজরদারিও থাকবে। এছাড়া কৃষকরা বিভিন্ন যন্ত্রাংশ এই শিবিরগুলির মাধ্যমে সহজ কিস্তিতে ও ভর্তুকিতে কিনতে পারবেন। নতুন শিল্প উদ্যোগীদের লোন দিতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ওপরও জোর দেওয়া হবে শিবিরগুলিতে। বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ মিলবে শিবির থেকে।