নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ‘দুয়ারে সরকার’ শিবিরে এবার প্রথম কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। অন্যান্য আবেদন গ্রহণের সময়সীমা ১ ফেব্রুয়ারি অবধি ছিল। তবে কৃষি যন্ত্রপাতি কেনার আবেদনপত্রের হার্ড কপি মঙ্গলবার অবধি জেলা ও ব্লকের কৃষিদপ্তরের অফিসে গ্রহণ করা হবে। আটদিনের জন্য দুয়ারে সরকার শিবিরে মুর্শিদাবাদ জেলাজুড়ে ১৩লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। যা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। এই প্রথম কৃষি যন্ত্রাংশ কেনার জন্য শিবিরে এসে আবেদন করতে পেরেছেন চাষিরা। মুর্শিদাবাদ জেলায় এবিষয়ে এখনও অবধি আড়াই হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তবে আরও কিছু আবেদন জমা পড়বে বলে কৃষি আধিকারিকরা আশাবাদী।
Advertisement
এবার ৩৭টি প্রকল্পের আবেদন জমা নেওয়া হয়। এর মধ্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। কৃষি যন্ত্রপাতি কেনার জন্য রাজ্যে ১৮৯৯৫টি আবেদন জমা পড়েছে। সেখানে মুর্শিদাবাদ জেলাতেই সবচেয়ে বেশি, ২৫৩৯টি আবেদন জমা পড়েছে। আরও একদিন বাড়তি সময় মেলায় আরও আবেদন জমা পড়বে বলে কৃষিদপ্তর আশাবাদী।
এই প্রকল্পে চাষিরা ছোট, মাঝারি ও বড় কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ৫০শতাংশ অবধি ভরতুকি পান। রাজ্য সরকারের তরফে প্রতি বছর জেলার বহু কৃষককে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। এতদিন শুধুমাত্র কৃষিদপ্তরেই এই প্রকল্পের আবেদন করতে পারতেন। এবার দুয়ারে সরকার শিবিরে আবেদনের সুযোগ পাওয়ায় তাঁরা খুশি।
কৃষিদপ্তরের এক আধিকারিক বলেন, দুয়ারে সরকার শিবিরের শেষদিনে বহু চাষি কৃষি যন্ত্রপাতির জন্য অনলাইনে ফর্ম ফিলআপ করেছেন। তাঁদের হার্ড কপি জমা পড়েনি। সেই আবেদন জমা পড়লে সংখ্যাটা আরও বাড়বে। তাঁরা এখনও হার্ড কপি জমা দিতে পারেননি। সেজন্য সোমবার ও মঙ্গলবার হার্ড কপি জমা নেওয়া হচ্ছে। এবারই প্রথম দুয়ারে সরকার শিবিরে কৃষি যন্ত্রপাতি কেনার আবেদন জমা নেওয়া হয়েছে। তাই অনেক চাষি শুরুর দিকে বিষয়টি জানতে পারেননি। সেজন্য শেষদিকে বেশি আবেদন জমা পড়েছে।
বহরমপুর ব্লকের শাহজাদপুরের চাষি রতন শেখ বলেন, ছোট ট্রাক্টর কেনার জন্য এবার আবেদন করেছি। অনলাইনে আবেদন হলেও আসল কাগজের কপি এখনও জমা করতে পারিনি। মঙ্গলবার জেলা কৃষিদপ্তরে গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসব। বাড়তি সময় পাওয়ায় সুবিধা হল।