Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেশিয়াড়িতে টোটোয় ধাক্কা ডাম্পারের, জখম ৩

কেশিয়াড়িতে টোটোয় ধাক্কা ডাম্পারের, জখম ৩
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: রবিবার কেশিয়াড়ি থানার কলাবনী এলাকায় একটি টোটোয় ধাক্কা দেয় ডাম্পার। ঘটনায় জখম হয়েছেন তিনজন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলদার একটি দোকান থেকে আলমারি নিয়ে দাঁতনের দিকে যাচ্ছিল একটি টোটো। তাতে দু’জন যাত্রীও ছিলেন। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর পিছনে ধাক্কা মারে একটি ডাম্পার। টোটো থেকে ছিটকে পড়েন চালক ও দুই যাত্রী। টোটোটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তিনজনকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর প্রচুর মানুষের ভিড় জমে যায় এলাকায়। দুর্ঘটনায় ক্ষিপ্ত হয়ে অনেকে বিক্ষোভও দেখাতে থাকেন। ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কেশিয়াড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস জানিয়েছে, জখম ব্যক্তিদের চিকিৎসা চলছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ