Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেশিয়াড়িতে উদ্ধার হওয়া মৃত বৃদ্ধের পরিচয় মিলল

কেশিয়াড়িতে উদ্ধার হওয়া মৃত বৃদ্ধের পরিচয় মিলল
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: রেললাইনের ধার থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় জানতে পারল পুলিস। শুক্রবার কেশিয়াড়ির কলাবনীর কাছে রেললাইনের ধার থেকে ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছিল। পুলিস জানিয়েছে, মৃতের নাম ভীম মারান্ডি। বয়স ৬৪ বছর। বাড়ি বিহারের আরারিয়া জেলার ময়না গ্রামে। পরিবার ও পুলিস সূত্রে জানা গিয়েছে, তিনি সেকেন্দ্রাবাদে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। গত ২৪ ডিসেম্বর ট্রেনে তিনি বাড়ি ফিরছিলেন। নেকুড়সেনী ও বেলদা রেলস্টেশনের মাঝে কলাবনীর কাছে কোনওভাবে তিনি পড়ে যান। কেশিয়াড়ি থানার পুলিস জানায় ওই বৃদ্ধের সঙ্গে থাকা লোকজন তাঁকে দেখতে না পেয়ে খড়্গপুর স্টেশনে নেমে পুলিসে খবর দেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ