Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেশিয়াড়িতে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

কেশিয়াড়িতে প্রাথমিক বিদ্যালয়ে চুরি
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বেলদা: কেশিয়াড়ি থানার ভসরা প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে শিক্ষকরা স্কুল খুলতে গিয়ে দেখেন, বিভিন্ন দরজা, আলমারির লকার ভাঙা। মিড-ডে মিলের সামগ্রী রাখার ঘরের দরজার তালা ভেঙে বাসনকোসন, মশলাপাতি ও অন্য সামগ্রী চুরি গিয়েছে। বিভিন্ন ক্লাসরুম থেকেও নানা সরঞ্জাম‌ খোয়া গিয়েছে।
Advertisement
ভসরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ দে বলেন, মঙ্গলবার সকালে আমার এক সহকর্মী বিদ্যালয় খুলতে এসে চুরির বিষয়টি বুঝতে পারেন। আমি এসে দেখি, রান্নার সরঞ্জাম সহ নানা সামগ্রী চুরি গিয়েছে। বিষয়টি নিয়ে কেশিয়াড়ি থানায় অভিযোগ জানিয়েছি। তবে পুরো ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তদন্তের পরে জানা যাবে।
এদিন ছাত্রছাত্রীদের শ্রেণিকক্ষের বাইরে পড়ানো হয়। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে স্কুলের পাশে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও চুরির ঘটনা ঘটেছিল। কেশিয়াড়ী থানার পুলিস স্কুলে চুরির ঘটনার তদন্তে নেমেছে।
সম্পর্কিত সংবাদ