সংবাদদাতা বেলদা: কেশিয়াড়ি থানার কলাবনী এলাকায় রেললাইনের ধার থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল পুলিস। মৃতের বয়স আনুমানিক ৬০ বছর। জানা গিয়েছে, শুক্রবার সকালে কলাবনী এলাকায় স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা পুলিসকে খবর দেন। মৃতদেহটি রেললাইন থেকে একটু দূরে পড়ে থাকায় কেশিয়াড়ি থানার পুলিসই দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, চলন্ত ট্রেন থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের পকেটে পাওয়া একটি আধার কার্ডের সূত্র ধরে পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিস।



