Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেশিয়াড়িতে ধানজমি থেকে মানুষের খুলি ও হাড়গোড় উদ্ধার

কেশিয়াড়িতে ধানজমি থেকে মানুষের খুলি ও হাড়গোড় উদ্ধার
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বেলদা: ধানজমি থেকে একটি মানুষের মাথার খুলি ও কয়েকটি হাড়গোড় উদ্ধার হল। কেশিয়াড়ি থানার চাউলকুণ্ডি এলাকায় এঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার জমির মালিক সেখানে চাষের কাজে গিয়ে সেসব দেখতে পান। সঙ্গে সঙ্গে কেশিয়াড়ি থানায় খবর দেওয়া হয়। রবিবার পুলিস গিয়ে ওই খুলি ও হাড়গোড় উদ্ধার করে। সেইসঙ্গে একটি পুরনো চাদর উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, ধানজমি থেকে উদ্ধার হওয়া ওই দেহাবশেষ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
Advertisement
ওই ধানজমির মালিক নগেন বেরা বলেন, শনিবার বিকেলে জমিতে গিয়ে এই মাথার খুলি ও হাড়গোড় দেখতে পাই। পরে পুলিসে খবর দিই। রবিবার পুলিস এসে তা নিয়ে গিয়েছে। মাথার খুলির পাশে লম্বা চুল, একটি চাদর ও একটি পুঁতির মালা মিলেছে। যা দেখে মনে হচ্ছে, এই দেহাবশেষ কোনও মহিলার। আমরা চাই ঘটনার সঠিক তদন্ত হোক।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ