Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কেশিয়াড়িতে ভাষা বিজয় দিবস উদযাপিত

কেশিয়াড়িতে ভাষা বিজয় দিবস উদযাপিত
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা বেলদা: ২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষা অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত হয়েছিল। সেই দিনকে ভাষা বিজয় দিবস হিসেবে উদযাপন করেন আদিবাসীরা। রবিবার কেশিয়াড়িতে পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের তরফে একটি অনুষ্ঠান হয়। এছাড়া, কেশিয়াড়ি বাজার এলাকায় একটি পদযাত্রা করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ পুলিনবিহারী বাস্কে সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া, এদিন বেলদা থানার নেকুড়সেনী বিবেকানন্দ হাইস্কুলে(সাঁওতালি মাধ্যম) যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপিত হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ