Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেশিয়ারির জঙ্গলে দলছুট দাঁতাল, সতর্ক বনদপ্তর

কেশিয়ারির জঙ্গলে দলছুট দাঁতাল, সতর্ক বনদপ্তর
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: ফের কেশিয়াড়ির হাতিগেড়িয়া জঙ্গলে ঢুকে পড়ল দলছুট একটি দাঁতাল হাতি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আর তাই দলছুট ওই দাঁতালটিকে নিয়ে বাড়তি সতর্ক বনদপ্তর। এলাকায় মাইকিং করা হচ্ছে। হাতি তাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার ভোর রাতে হাতিগাড়িয়া এলাকার বাসিন্দারা দেখতে পান গ্রামে ঢুকে পড়েছে একটি দলছুট দাঁতাল। বেলা গড়াতেই হাতিটি ঢুকে যায় হাতিগেড়িয়া জঙ্গলে। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। 
Advertisement
প্রসঙ্গত গত নভেম্বর মাসে এই হাতিগেড়িয়া জঙ্গলে ঢুকে পড়েছিল ৫০টিরও বেশি হাতি। আর সেই হাতি দেখতে ভিড় জমিয়েছিল অতি উৎসাহী মানুষজন। আর সেখানে হাতির হামলায় মৃত্যু হয়েছিল ১৪ বছরের এক কিশোরের। গত জানুয়ারি মাসে দাঁতনে হাতির হামলায় একইভাবে মৃত্যু হয় অতি উৎসাহী এক বৃদ্ধের। তাই এবার আরও সতর্ক বনদপ্তর। রবিবার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বনদপ্তর এলাকায় মাইকিং করা ও প্রশিক্ষিত বনকর্মীরা হাতিগেড়িয়া এলাকায় পৌঁছয়। সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ