Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কিশোরীর দেহ উদ্ধার

কিশোরীর দেহ উদ্ধার
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিবাড়ি: গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরীর দেহ উদ্ধার হল। শনিবার সকালে ঘটনাটি ঘটে হলদিবাড়ির উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের শান্তিনগরে। শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর ঘুমাতে যায় ওই কিশোরী। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দেখতে পান, সে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঘরের ভিতরে ঝুলে রয়েছে। খবর দেওয়া হয় হলদিবাড়ি থানায়। পুলিস গিয়ে দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হলদিবাড়ি হাসপাতাল সূত্রে খবর, মৃতার নাম পিঙ্কি রায়(১৩)। তার বাড়ি শান্তিনগরে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার তদন্ত শুরু করেছে হলদিবাড়ি থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ