Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার যুবক

কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার যুবক
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: কিশোরীকে ফুসলিয়ে আটকে রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম মহেশ ঘোষ। মেমারি থানার পালশিটে তার বাড়ি। শুক্রবার সকালে শক্তিগড় স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকেই উদ্ধার হয় কিশোরী। পুলিস জানিয়েছে, বছর সতেরোর ওই কিশোরীর বাড়ি শক্তিগড় থানা এলাকায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ মিলছিল না। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, মহেশই ওই কিশোরীকে অপহরণ করে আটকে রেখেছে। এরপরই পরিবারের তরফে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিস। ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
সম্পর্কিত সংবাদ