Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কিশোরীকে অপহরণ করায় গ্রেপ্তার যুবক  

কিশোরীকে অপহরণ করায় গ্রেপ্তার যুবক
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: কিশোরীকে অপহরণ করে আটকে রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতের নাম খানেশ্বর বাগ। মঙ্গলকোট থানার আমডোব গ্রামে তার বাড়ি। বৃহস্পতিবার সকালে মঙ্গলকোট থানার নবগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের হেফাজত থেকেই উদ্ধার হয় কিশোরী। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিস। পুলিস জানিয়েছে, ভাতার থানা এলাকায় বছর চোদ্দোর ওই কিশোরীর বাড়ি। ২৪ নভেম্বর বিকেল সাড়ে ৩টে নাগাদ নাচের ক্লাসে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ মিলছিল না। খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, কিশোরীকে অপহরণ করে খানেশ্বর আটকে রেখেছে।ডাকাত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম শেখ অরোজ ও পাপাই দাস ওরফে বুবাই। বৃহস্পতিবার ভোররাতে জাতীয় সড়কের পাশে তেজগঞ্জ কাটআউটের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ