Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

কিশোরীকে ধর্ষণে ধৃত ১

কিশোরীকে ধর্ষণে ধৃত ১
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃত অনিল দাস বর্ধমান থানা এলাকারই বাসিন্দা। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে গ্রেপ্তারের পর রবিবার তাকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
ওই কিশোরীর ঠাকুমা শনিবার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার ও শুক্রবার বিকেলে তাঁর নাতনিকে অনিল নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর কিশোরীকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কিশোরীকে হুমকি দেয়, ঘটনার কথা কাউকে জানালে সে তাকে মেরে ফেলবে। শনিবার সকালে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজনের চাপে সে ঘটনার কথা খুলে বলে। অভিযোগ পেয়ে পুলিস পকসো অ্যাক্টের ৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে।
সম্পর্কিত সংবাদ