কিশোরীকে ফুসলিয়ে আটকে রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম আদর্শ দাস। বাঁকুড়ার পাত্রসায়র থানার বেন্ডা গ্রামে তার বাড়ি। সেখান থেকেই শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকেই উদ্ধার হয় ওই কিশোরী। পুলিস জানিয়েছে, গলসি থানা এলাকায় বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি। গত ৩০ নভেম্বর সে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তারপর থেকে তার হদিশ পাননি পরিবারের লোকজন। এনিয়ে পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।
Advertisement
২টি বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত: বালি বোঝাই দু’টি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে খণ্ডঘোষ থানার পুলিস। ট্রাক্টর দু’টির চালককেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, শনিবার সকালে খণ্ডঘোষ থানার নাড়িচায় দামোদর থেকে অবৈধভাবে বালি তুলে দু’টি ট্রাক্টরে আনা হচ্ছিল। পাঠানপাড়া মোড়ে নাকা চেকিং-এ ট্রাক্টরগুলি আটকানো হয়।



