Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কুয়াশার জেরে সওয়া তিন ঘণ্টা বন্ধ ফেরি পরিষেবা

কুয়াশার জেরে সওয়া তিন ঘণ্টা বন্ধ ফেরি পরিষেবা
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,নবদ্বীপ: ফের ঘন কুয়াশার জেরে মায়াপুর, নবদ্বীপ এবং স্বরূপগঞ্জ ঘাটের মধ্যে প্রায় সওয়া তিন ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে বৃহস্পতিবার চরম সমস্যায় পড়তে হয় ফেরি পারাপার করতে আসা অসংখ্য মানুষকে। এমনিতে বৃহস্পতিবার ভোর থেকে আকাশ পরিষ্কার থাকায় মায়াপুর, নবদ্বীপ এবং স্বরূপগঞ্জ ঘাটের মধ্যে নৌকা চলাচল স্বাভাবিক ছিল। হঠাৎই সকাল পৌনে ৬টা থেকে কুয়াশা পড়তে শুরু করে। সেই সময় নদীর কূল কিনারা আর দেখতে  পাওয়া যাচ্ছিল না। এর ফলে নবদ্বীপ, মায়াপুর এবং স্বরূপগঞ্জ ঘাটের মধ্যে নৌকো চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ করে ফেরি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন মায়াপুর, নবদ্বীপ ঘুরতে আসা পুণ্যার্থী, পর্যটক থেকে নিত্যযাত্রীরা। শুধু মায়াপুর নয়, ঘন কুয়াশার কারণে নবদ্বীপ ও স্বরূপগঞ্জের মধ্যেও নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে নবদ্বীপ, মায়াপুর এবং স্বরূপগঞ্জ এই তিনটি ফেরিঘাটে অসংখ্য মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।  এদিন সকাল পৌনে ছটা থেকে হঠাৎই এতটাই ঘন কুয়াশা পড়তে থাকে যে চারিপাশে আবছায়া হয়ে যায়। তাতে নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিছুই দেখা যাচ্ছিল না এসময় মাঝিরা নৌকো চালাতে সাহস পাননি। এরপর বেলা বাড়তে সূর্যের দেখা মিলতেই সকাল ন’টা থেকে আবার শুরু হয়ে যায় নবদ্বীপ ও মায়াপুর ঘাটের মধ্যে নৌকা ও লঞ্চ চলাচল। পাশাপাশি নবদ্বীপ ও স্বরূপগঞ্জের মধ্যে নৌকা চলাচলও স্বাভাবিক হয়ে যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ