সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার ন্যাকের প্রতিনিধি দল কাশীপুর মাইকেল মধুসূদন কলেজ পরিদর্শন করেন। এদিন দলের তিন সদস্য কলেজের পরিকাঠামো, পঠন-পাঠন, কলেজ এলাকার পরিবেশ প্রভৃতি বিষয়গুলি খতিয়ে দেখেন। ন্যাকের পক্ষে প্রতিনিধি নিগমানন্দ দাস, শ্রীরাম দেবনাথন ও সোহেল আহমেদ খান এই কলেজ পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সদস্যরা আজ মঙ্গলবারও কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখবেন।কলেজের অধ্যক্ষ বিভাসকান্তি মণ্ডল বলেন, ন্যাকের গ্রেডেশনের ওপরেই ইউজিসির বেশ কিছু গ্র্যান্ট নির্ভর করে। এই কলেজ পড়াশোনার দিক থেকে শুরু করে পরিকাঠামো, পরিবেশ সব দিকেই যথেষ্ট ভালো। তাই এবার ভালো গ্রেড পাব বলেই আশা করা হচ্ছে।



